
স্টাফ রিপোর্টার॥ করোনা কালে সারা দেশেই স্কুল, কলেজ সব বন্ধ রয়েছে। ১৬ আগস্ট সোমবার সকাল ১১ ঘটিকার সময় মৌলভীবাজার সদর উপজেলার বিভিন্ন কেজি স্কুলের শিক্ষকবৃন্দের মাঝে নগদ অর্থ প্রদান করেন মৌলভীবাজার পৌর সভার ৯ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ মাসুদ। নিজ বাস ভবনে অর্থ প্রদান কালে উপস্তিত ছিলেন পৌর মেয়র ফজলুর রহমান, জেলা পরিষদ সদস্য সৈয়দা জেরিন আক্তার, সালেহ আহমেদ, সাধারণ সম্পাদক কিন্ডার গার্টেন এসোসিয়েশন মৌলভীবাজার সদর। এছাড়া উপস্থিত ছিলেন তুহিন আহমদ, সালেহ আহমদ কাউন্সিলর মাসুদ ফাউন্ডেশন এর এডমিন এনামুল হক আলুম প্রমুখ।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.