
স্টাফ রিপোর্টার॥ শ্রীমঙ্গল উপজেলার জেরিন চা বগান থেকে ৩৫ লিটার চোলাই মদসহ দুই মাদক কারবারিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফত।
মঙ্গলবার ১৭ আগস্ট বিকেলে তাদেরকে আটক করা হয়। আটকৃতরা হলেন মৃত মনেশ চিচিম এর ছেলে আনন্দ চাম্বুগং (৪৮) ও মৃত লক্ষীচরন গোয়ালার ছেলে শ্রীহরি গোয়ালা (৪৫) ।
মৌলভীবাজার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের পরিদর্শক অমর কুমার সেন বিষয়টি নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিতিত্তে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা করা হয়েছে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.