
স্টাফ রিপোর্টার॥ শ্রীমঙ্গল নতুন বাজারের অর্ন্তগত হোটেল মুন এর ৪র্থ তলা থেকে ৬০ পিস ইয়াবা ট্যাবলেটসহ একজন আটক করা হয়।
১৭ আগষ্ট মঙ্গলবার মৌলভীবাজার জেলাকে মাদকমুক্ত করার লক্ষ্যে পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া এবং জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ বদিউজ্জামানসহ মাদক উদ্ধার ও চোরাচালান অভিযান চালানো হয়।
আসামীর নাম দুলাল মিয়া (৪৫), পিতাঃ মৃত শহিদ মিয়া , মাতাঃ মৃত কুলসুমা বেগম, সাং-শাহীবাগ , থানা- শ্রীমঙ্গল, জেলা-মৌলভীবাজার। মৌলভীবাজার জেলাকে মাদক মুক্ত রাখতে ডিবি টিমের অভিযান অব্যাহত থাকবে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.