মৌলভীবাজার জেলা জামায়েতে ইসলামীর উদ্যোগে সাংবাদিকদের সম্মানে স্থানীয় একটি হোটেলে এক ইফতার মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়। জেলা জামায়েতের আমীর আব্দুল মান্নানের সভাপতিত্বে ২৭ জুলাই শনিবার ইফতার পূর্ব আলোচনা সভায় বক্তব্য রাখেন জামায়েতের কেন্দ্রীয় সুরা সদস্য দেওয়ান সিরাজুল ইসলাম মতলিব, মৌলভীবাজার প্রেসক্লাবের সহ-সভাপতি আবদুল হামিদ মাহবুব, সাধারণ সম্পাদক এস এম উমেদ আলী, জামায়েত নেতা হাফেজ তাজুল ইসলাম, ইঞ্জিনিয়ার শাহেদ আলী, ইয়ামির আলী প্রমুখ। জামায়েত নেতা সিরাজুল ইসলাম মতলিব তার বক্তব্যে বলেন জামায়েত এ দেশের গনতন্ত্র প্রতিষ্ঠায় সকল আন্দোলনে কাজ করছে। ঈদের পর তারা সরকার তত্বাবধায়ক সরকারের দাবীতে কটোর আন্দোনের কথা বলেন। জামায়েত কোন জঙ্গি দল নয় উল্লেখ করে বলেন, দেশব্যাপী জামায়েত ও তার অঙ্গ সংগঠনের নেতা কর্মীদের উপর মিথ্যা মামলা হয়রানী করা হচ্ছে। ইফতারের আগে জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এ সময় জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সংবাদ কর্মীরা উপস্থিত ছিলেন।
মৌলভীবাজার জেলা জামায়েতে ইসলামীর উদ্যোগে সাংবাদিকদের সম্মানে স্থানীয় একটি হোটেলে এক ইফতার মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়। জেলা জামায়েতের আমীর আব্দুল মান্নানের সভাপতিত্বে ২৭ জুলাই শনিবার ইফতার পূর্ব আলোচনা সভায় বক্তব্য রাখেন জামায়েতের কেন্দ্রীয় সুরা সদস্য দেওয়ান সিরাজুল ইসলাম মতলিব, মৌলভীবাজার প্রেসক্লাবের সহ-সভাপতি আবদুল হামিদ মাহবুব, সাধারণ সম্পাদক এস এম উমেদ আলী, জামায়েত নেতা হাফেজ তাজুল ইসলাম, ইঞ্জিনিয়ার শাহেদ আলী, ইয়ামির আলী প্রমুখ। জামায়েত নেতা সিরাজুল ইসলাম মতলিব তার বক্তব্যে বলেন জামায়েত এ দেশের গনতন্ত্র প্রতিষ্ঠায় সকল আন্দোলনে কাজ করছে। ঈদের পর তারা সরকার তত্বাবধায়ক সরকারের দাবীতে কটোর আন্দোনের কথা বলেন। জামায়েত কোন জঙ্গি দল নয় উল্লেখ করে বলেন, দেশব্যাপী জামায়েত ও তার অঙ্গ সংগঠনের নেতা কর্মীদের উপর মিথ্যা মামলা হয়রানী করা হচ্ছে। ইফতারের আগে জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এ সময় জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সংবাদ কর্মীরা উপস্থিত ছিলেন। স্টাফ রিপোর্টার॥
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.