
শ্রীমঙ্গল প্রতিনিধি॥ শ্রীমঙ্গল উপজেলা প্রশাসনের আয়োজনে ও সমাজ সেবা কার্যালয়ের সহযোগিতায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সম্প্রদায়ের প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে ১৯ লক্ষাধিক টাকার শিক্ষা বৃত্তি বিতরণ কার্যক্রম শুরু করা হয়েছে।
শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার নজরুল ইসলাম জানান, শ্রীমঙ্গল উপজেলার অধ্যয়নরত ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সম্প্রদায়ের প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে ইতিমধ্যে প্রতিবন্ধী শিক্ষা বৃত্তি ফরম বিতরণ করা হয়। পরবর্তীতে খাসিয়া পুঞ্জি, গারো পল্লী, মনিপুরি গ্রাম এবং চা বাগানে বসবাসরত প্রতিবন্ধী শিক্ষার্থীদের খোঁজ করে তাদের কাছে শিক্ষা বৃত্তি ফরম পৌঁছানো হয়।
শিক্ষার্থীদের আবেদনের পরিপ্রেক্ষিতে ব্যাংক এশিয়ার মাধ্যমে গত রোববার থেকে বৃত্তি প্রদান কার্যক্রম শুরু করা হয়েছে।
ইউএনও আরও, জানান, উক্ত কর্মসূচির আওতায় প্রাথমিক বিদ্যালয়ের ১২৬ জন শিক্ষার্থীকে এককালীন ৯ হাজার টাকা করে মোট ১১ লাখ ১৪ হাজার টাকা, মাধ্যমিক শিক্ষার্থীকে এককালীন ৯ হাজার ৬ শত টাকা করে ৭১ জন শিক্ষার্থীকে ৬ লাখ ৮১ হাজার ৬ শত টাকা, উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীকে এককালীন ১০ হাজার ৮ শত টাকা করে ৮ জন শিক্ষার্থীকে ৮৬ হাজার ৪ শত টাকা ও উচ্চতর ১ জন শিক্ষার্থীকে এককালীন ১২ হাজার টাকাসহ মোট ২ শত ৬ জন প্রতিবন্ধী শিক্ষার্থীকে মোট ১৯ লাখ ১৪ হাজার টাকা শিক্ষা বৃত্তি প্রদান করা হবে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.