
কলি রানী দেবনাথ: মৌলভীবাজার জেলা প্রশাসনের আয়োজনে শোকাবহ আগস্ট উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে দুঃস্থদের মাঝে চিকিৎসা সহায়তা প্রদান কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
২৫ আগস্ট বুধবার জেলা প্রশাসক সম্মেলন কক্ষে চিকিৎসা সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মীর নাহিদ আহসান। এছাড়াও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) তানিয়া সুলতানা, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জসীম উদ্দিন মাসুদ প্রমূখ। অনুষ্ঠানে ১৫০ জন দুঃস্থ ব্যক্তিদের চিকিৎসা সহায়তা প্রদান করা হয়।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.