স্টাফ রিপোর্টার॥ জঙ্গিবাদ আন্তর্জাতিক সমস্যা এর কারণ ও প্রতিকার শীর্ষক এক আলোচনা আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার ২১ আগষ্ট, শাহজালাল (র:) ওয়েলফেয়ার ট্রাস্টের আয়োজনে মৌলভীবাজার শহরের একটি রেষ্টুরেন্টে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য সৈয়দা সায়রা মহসীন।

মৌলভীবাজার সদর উপজেলার ভাইস চেয়ারম্যান আলহাজ্ব হাফিয আলাউর রহমান টিপু সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন যুক্তরাজ্যের কমিউনিটি লিডার ও সিটি ওয়েস্ট মিনিস্টার ইউকের কাউন্সিলর রিতা বেগম, মৌলভীবাজার সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইকবাল হোসেন, মৌলভীবাজার টাউন কামিল মাদ্রাসার ভাইস পিন্সিপাল মাওলানা মুফতি সামছুল ইসলাম, কুইন্সপার্ক বাংলাদেশী এসোসিয়েশনের সদস্য জুবায়ের আহমদ।

বক্তব্য রাখেন মোঃ ওয়ালিউর রহমান সানী, কবি মোঃ মুজাহিদুল ইসলাম বুলবুল,হাফিজ কাওসার আহমদ, জাকির হোসেন জবলু, মোস্তফা আহমদ, এম এ জলিল, নিলুর রহমান, কাদের আল হাসান, রাজন আহমদ, শফিউল আলম জুবেল, আবুজাফর রিপন, মামুনুর রশিদ প্রমুখ ।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.