
বিকুল চক্রবর্তী॥ মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ঘরের চালের পানি পড়া নিয়ে দুই পক্ষের সংঘর্ষে এক চা শ্রমিক নিহত হয়েছেন। নিহত চা শ্রমিকের নাম নৃপেন বোনার্জী। ঘটনাটি ঘটেছে শনিবার রাতে উপজেলার রাজঘাট ইউনিয়নের ফুসকুড়ি চা বাগানে। এ ঘটনায় অভিযান চালিয়ে রবিবার দুপুরে দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শ্রীমঙ্গল থানা অফিসার ইনচার্জ আব্দুস ছালিক জানান, শনিবার দিনের বেলা ঘরের চালের পানি পড়া নিয়ে ফুঁসকুড়ি চা বাগানের নৃপেন বুনার্জী ও সাধন বুনার্জী গংদের মধ্যে বাক বিতন্ডা হয়। এক পরযায়ে উভয়ের মধ্যে কিলঘুষির ঘটনা ঘটে। এতে নৃপেন বুনাজীর চোখে ও মুখে আঘাত প্রাপ্ত হন। তবে তিনি শহরে কোন হাসপাতালে চিকিৎসা নিতে না এসে বাগানেই স্থানীয় ডাক্তারের সাথে আলোচনা করে ঔষধ সেবন করেন। রাত ১২টার দিকে নিজের ঘরেই তিনি মারা যান।
শ্রীমঙ্গল থানা এস আই সাইফুল ইসলাম জানান, এ ঘটনায় সকালে নৃপেন বোনাজীর ভাই রঞ্জিত বোনার্জী বাদী হয়ে শ্রীমঙ্গল থানায় একটি হত্যা মামলা দায়ের করলে রবিবার দুপুরে ঘটনায় সম্পৃক্ত একই চা বাগানের স্বাধীন বোনার্জী ও জরিনা বোনার্জীকে আটক করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.