
প্রনীত রঞ্জন দেবনাথ॥ “বেশি বেশি মাছ চাষ করি, বেকারত্ব দুর করি” এ শ্লোগানকে সামনে রেখে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য কর্মকর্তা কার্যালয়ের আয়োজনে বিভিন্ন প্রজাতের মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। সোমবার ৬ সেপ্টেম্বর বিকাল ৪ টায় ২০২১-২০২২ অর্থবছরের রাজস্ব বাজেটের আওতায় কমলগঞ্জ উপজেলা পরিষদ পুকুরে মাছের পোনা অবমুক্তকরণ উদ্বোধন করেন সাবেক চিফ হুইপ, বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বেগম সুমাইয়া আক্তার, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিস বেগম, উপজেলা মৎস্য কর্মকর্তা মো. সিদ্দিকুর রহমান, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ইমতিয়াজ আহমদ বুলবুল প্রমুখ।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.