
স্টাফ রিপোর্টার॥ শ্রীমঙ্গল উপজেলার গাউছিয়া মার্কেটে অভিযান চালিয়ে ৭১০ কেজি অবৈধ পলিথিন জব্দ করেছে মোবাইল কোর্ট। নিষিদ্ধ পলিথিন ব্যবসার সাথে জড়িত ২ জনকে পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ অনুযায়ী ২টি মামলায় ৬ হাজার টাকা অর্থদন্ড প্রদান ও আদায় করা হয়।
৯ সেপ্টেম্বর বৃহস্পতিবার মৌলভীবাজারের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মীর নাহিদ আহসান নির্দেশনা ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রুমানা ইয়াসমিন সার্বিক তত্ত্বাবধানে মোবাইল কোর্ট পরিচালনা করে জেলা প্রশাসন। মোবাইল কোর্ট পরিচালনায় ছিলেন সিনিয়র সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নূসরাত লায়লা নীরা।
মোবাইল কোর্ট পরিচালনায় সহযোগিতা করেন র্যাব-৯ এর একটি টিম এবং পরিবেশ অধিদপ্তর।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.