
স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজারের শ্রীমঙ্গল পৌর শহরের ৩নং ওয়ার্ডের জালালিয়া রোডে অবস্থিত শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলে পুরুষ ও মহিলা শিক্ষক নিয়োগ প্রদান করা হবে।
আবেদনের নিয়ম ও ঠিকানা :
আগ্রহী প্রার্থীদের জীবনবৃত্তান্ত, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, সদ্য তোলা পাসপোর্ট সাইজের দুই কপি ছবি, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি ও মোবাইল নম্বর উল্লেখপূর্বক স্বহস্তে লিখিত আবেদনপত্র শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলের প্রধান শিক্ষক মোঃ এহসানুল হক (এহসান বিন মুজাহির) বরাবর জালালিয়া রোড, শ্রীমঙ্গলের ঠিকানায় ডাক বা সরাসরি পৌঁছাতে হবে এবং আবেদনপত্রে সচল মোবাইল নম্বর উল্লেখ করতে হবে।
আবেদনের সময়সীমা :
৩ সেপ্টেম্বর ২০২১ খ্রিস্টাব্দ থেকে ১৫ সেপ্টেম্বর ২০২১।
পদের নাম ও সংখ্যা :
সহকারী শিক্ষক (গণিত, বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা)। পদের সংখ্যা : ৩।
যোগ্যতা ও অভিজ্ঞতা :
যোগ্যতা ও অভিজ্ঞতা ন্যুনতম স্নাতক/ডিগ্রি পাশ।
সংশ্লিষ্ট পদে অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। বেতন ও অন্যান্য সুযোগ-সুবিধা আলোচনা সাপেক্ষে। প্রয়োজনে মুঠোফোনে (প্রধান শিক্ষক) ০১৭ ৩২০৯৬৪১২।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.