স্টাফ রিপোর্টার॥ বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীন মৌলভীবাজার জেলা শাখার আয়োজন জমিয়াতুল মোদার্রেছীন জেলার সাবেক সভাপতি, টাউন কামিল মাদরাসা সাবেক অধ্যক্ষ,খলিফায়ে ফুলতলী আল্লামা আব্দুল কাইয়ুম সিদ্দিকী (র.) এর জীবন ও কর্মের উপর আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ১৮ সেপ্টেম্বর বিকেলে টাউন কামিল মাদরাসা হলরুমে জমিয়াতুল মোদার্রেছীন মৌলভীবাজার জেলা সভাপতি অধ্যক্ষ মাওলানা মুফতি শামসুল ইসলাম এর সভাপতিত্বে ও সহ সাধারণ সম্পাদক অধ্যক্ষ মাওলানা বশির আহমদ এর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীনের মহাসচিব অধ্যক্ষ মাওলানা শাব্বির আহমদ মোমতাজী। অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীনের সহ সভাপতি অধ্যক্ষ মাওলানা কমর উদ্দিন চৌধুরী ফুলতলী।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জমিয়াতুল মোদার্রেছীন সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মাওলানা ময়নুল ইসলাম পারভেজ, কুমিল্লা জেলা শিক্ষা অফিসার মোঃ আব্দুল মজিদ, বাংলার দিন পত্রিকার সম্পাদক ও সিনিয়র সাংবাদিক বকশি ইকবাল আহমদ, জেলা আল ইসলাহ'র সাবেক আহ্বায়ক সিরাজুল ইসলাম সিদ্দিকী, জমিয়াতুল মোদার্রেছীন জেলা সাধারণ সম্পাদক অধ্যক্ষ মাওলানা শফিকুর রহমান, জেলা আল ইসলাহ'র সহ সভাপতি মাওলানা মকবুল হোসেন খান, জমিয়াতুল মোদার্রেছীন জেলা সহ সভাপতি মাওলানা মোহাম্মদ আব্দুল আলিম, শ্রীমঙ্গল উপজেলা সভাপতি অধ্যক্ষ মাওলানা মাহবুব আহমদ সালেহ, সদর উপজেলা সভাপতি মাওলানা ফরিদ আহমদ, জুড়ি উপজেলা সভাপতি অধ্যক্ষ মাওলানা লিয়াকত হোসেন খান, শ্রীমঙ্গল উপজেলা সাবেক সভাপতি মাওলানা মুজিবুর রহমান মাদানী, উত্তর মোলাইম আলিম মাদরাসা অধ্যক্ষ মাওলানা মোঃ শামসুল ইসলাম, টাউন কামিল মাদরাসা উপাধ্যক্ষ মাওলানা আমিনুল ইসলাম, জমিয়াতুল মোদার্রেছীন সদর উপজেলা সাধারণ সম্পাদক মাওলানা সৈয়দ ইউনুছ আলী, কুলাউড়া উপজেলা সাধারণ সম্পাদক মাওলানা সুলতান আহমদ, শ্রীমঙ্গল উপজেলা সাধারণ সম্পাদক মাওলানা আব্দুস শহীদ।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, টাউন কামিল মাদরাসা প্রধান মুহাদ্দিস মাওলানা মুহিবুর রহমান, প্রভাষক মাওলানা আরমান আলী, গভর্নিং বডির সদস্য নুরুল ইসলাম, মাওলানা সৈয়দ করম আলী, হিঙ্গাজিয়া সিনিয়র মাদরাসা অধ্যক্ষ মাওলানা আব্দুল মোনতাকিম, জেলা আল ইসলাহ সহ সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন, নিতেশ্বর মাদরাসা সুপার মাওলানা হেলাল উদ্দিন সিরাজী, আগন্সী মাদরাসা সুপার মাওলানা মুহিবুর রহমান,বালিসহস্র মাদরাসা সুপার মাওলানা ফয়জুল ইসলাম,আল ইসলাহ নেতা মাওলানা সিরাজুল ইসলাম মাসুক, মাওলানা শফিকুল ইসলাম, মাওলানা ফয়জুল ইসলাম।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.