স্টাফ রিপোর্টার॥ শ্রীমঙ্গল উপজেলা পরিষদের উপ-নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী ও শ্রীমঙ্গল উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ভানুলাল রায়য় এর নির্বাচনী কার্যক্রম পরিচালনার প্রস্তুতিতে এক বর্ধিত সভা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ২০ সেপ্টেম্বর জেলা পরিষদ অডিটরিয়ামে বিকেল ৩ ঘটিকায় উপজেলা আওয়ামীলীগের সভাপতি অর্ধেন্দু কুমার দেব বেভূল এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সহিদ হোসেন ইকবাল যুগ্ম সম্পাদক এনাম হোসেন চৌধুরীর যৌথ সঞ্চালনায় প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সভাপতি ও মৌলভীবাজার- রাজনগর আসনের সাংসদ নেছার আহমেদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল-কমলগঞ্জ নির্বাচনী এলাকার সাংসদ, সাবেক চিফ হুইপ বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব ড. মোঃ আব্দুস শহীদ,জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান মিছবাহুর রহমান, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সৈয়দ মনসুরুল হক।
এসময় উপস্থিত ছিলেন জেলা যুবলীগের সাধারণ সম্পাদক সৈয়দ রেজাউর রহমান সুমন,জেলা শ্রমিকলীগের সভাপতি আসাদুজ্জামান মক্কু, শ্রমিকলীগের সাধারণ সম্পাদক মোঃ জাকারিয়া, শ্রীমঙ্গল উপজেলা আওয়ামীলীগের সহ- সভাপতি ইউসুফ আলী সদস্য আবু শহীদ মোহাম্মদ আবদুল্লাহ, আলহাজ্ব আছকির মিয়া, দপ্তর সম্পাদক তফাজ্জুল হোসেন ফয়েজ, ভুনবীর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আব্দুর রসিদ, আশিদ্রোন ইউনিয়নের চেয়ারম্যান রনেন্দ্র প্রসাদ বর্ধন জহর, কালাপুর ইউনিয়নের চেয়ারম্যান মুজিবুর রহমান মজুল, কালীঘাট ইউনিয়নের চেয়ারম্যান প্রানেশ গোয়ালা, রাজঘাট ইউনিয়নের চেয়ারম্যান বিজয় বুনারজি, সাতগাঁও ইউনিয়নের চেয়ারম্যান মিলন শীল।
বক্তারা বলেন স্বাধীনতার পর হতে শ্রীমঙ্গলে নৌকা বরাবরই জয়লাভ করে আসছে। আগামী ৭ অক্টোবর জননেত্রী শেখ হাসিনার দেওয়া উপহার নৌকা মার্কাকে বিজয়ী করে জননেত্রী শেখ হাসিনাকে ফিরিয়ে দেব এটাই হবে আমাদের আজকের অঙ্গীকার।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.