
বিকুল চক্রবর্তী॥ শ্রীমঙ্গলে ব্যবসায়ীর সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। ২৩ সেপ্টেম্বর বৃহস্পতিবার রাতে শ্রীমঙ্গল পৌরসভার মহসিন মিয়া অডিটোরিয়ামে বস্ত্র ব্যবসায়ী সমিতির সভাপতি ফজলুর রহমানের সভাপতিত্বে ও সদস্য সচিব শেখ সারোয়ার জাহান জুয়েলের সম্পাদনায় আয়োজিত সভায় বক্তব্য দেন মোঃ হাফিজ আহমেদ, মোঃ শাহজাহান উদ্দিন, মোঃ জাহাঙ্গীর হোসেন হিমু, হান্নান ঢালী, আকতার হোসেন, হাজী শাহআলম, মোঃ ছায়ফুর রহমান, গোলাম রহমান মামুন , রুমেল খান, বিপ্লব আচার্য ও কবির খান। এছাড়াও মতবিনিময় সভায় শ্রীমঙ্গলে প্রায় দুই শতাধিক বস্ত্র ব্যবসায়ী উপস্থিত ছিলেন। সভায় নতুন সদস্য সংগ্রহ করে আগামী ৬ মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করার লক্ষ্যে ফজলুর রহমানকে আহ্বায়ক ও শেখ সারওয়ার জাহান জুয়েলকে সদস্য সচিব করে নতুন আহবায়ক কমিটি গঠন করা হয়। এ সময় এই কমিটিকে সহায়তা করার জন্য একটি উপদেষ্টা কমিটি গঠন করা হয়। সভায় বক্তারা বলেন, শ্রীমঙ্গলে প্রায় পাঁচশত কাপড় ব্যবসায়ী রয়েছেন। সবাইকে সম্পৃক্ত করে একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করার পাশাপাশি সকল ব্যবসায়ীকে সেবার মান ভালো রাখার বিষয়ে নজর দেয়ার পরামর্শ দেন বক্তারা।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.