
স্টাফ রিপোর্টার॥ শ্রীমঙ্গলে অভিযান চালিয়ে র্যাব পর্নোগ্রাফি মামলার আসামি আহমেদ আসিফ বকসকে গ্রেপ্তার করেছে।
শুক্রবার ২৪ সেপ্টেম্বর দুপুরে উপজেলার ৫ নম্বর কালাপুর ইউপির কাকিয়াবাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আসিফ সিরাজনগর (হাজিবাড়ি) এলাকার আনোয়ার বকসের ছেলে।
শনিবার র্যাব-৯ এর গণমাধ্যম শাখা থেকে জানানো হয়, আহমেদ আসিফ বকসের বিরুদ্ধে কিশোরীর বিবস্ত্র অশ্লীল স্থিরচিত্র ও ভিডিও ধারণ করে তা মুঠোফোনে ছড়িয়ে দেওয়া এবং ভয় দেখিয়ে মানসিক নির্যাতন করার অভিযোগে রয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে শ্রীমঙ্গল থানায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।
এদিন দুপুরে র্যাব-৯, সিপিসি-২ (শ্রীমঙ্গল ক্যাম্প) এর অতিরিক্ত পুলিশ সুপার বসু দত্ত চাকমার নেতৃত্বে র্যাবের একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। এসময় তার নিকট থেকে মেসেঞ্জারের ৫টি ও হোয়াটসঅ্যাপের ১৩টি স্ক্রিনশট উদ্ধার করে জব্দ করা হয়েছে। পরে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে শ্রীমঙ্গল থানায় হস্তান্তর করা হয়।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.