
স্টাফ রিপোর্টার॥ কমলগঞ্জ শ্রীপুর গ্রামে পাঁকা রাস্তার গোপালনগরস্থ খেয়াঘাট ত্রিমুখী পয়েন্টের দক্ষিণ পাশে গৌরাঙ্গ দেব এর নার্সারীর সামন থেকে ফয়সাল আহমদ ও সালা উদ্দিন এবং উক্ত সিএনজি গাড়ীর ড্রাইভার, বকুল হোসেনকে ৩ কেজি গাঁজা সিএনজি গাড়ীসহ আটক করা হয়।
মৌলভীবাজার জেলার পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া ও জেলা গোয়েন্দা শাখার নির্দেশে গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযানে ২৫ সেপ্টেম্বর চালানো হয়।
আটককৃত নাম ও ঠিকানা ফয়সাল আহমদ (৩৫), পিতা: মৃত তজমুল হোসেন, মাতা: পেয়ারুন নেছা, সাং-দক্ষিণ গুলের হাওর, থানা-কমলগঞ্জ, জেলা-মৌলভীবাজার, সালা উদ্দিন(২৬), পিতা: মৃত রিয়াসত মিয়া, মাতা: হাওয়ারুন, বকুল হোসেন(৩০), পিতা: আব্দুল মন্নান, মাতা: মৃত জমিলা বিবি, উভয় সাং-শ্রীপুর, থানা: কমলগঞ্জ, জেলা: মৌলভীবাজার।
বেগুনী রংয়ের (ইঊঘএঅখ ঝটচঊজ লেখা) প্লাস্টিকের বস্তার ভিতরে হালকা লাল রংয়ের পলিথিন দ্বারা মোড়ানো অবস্থায় ০২ প্যাকেট গাঁজা। যাহার একটি প্যাকেটে ২ কেজি গাঁজা ও অপরটিতে ১ কেজি গাঁজা। সর্বমোট (০২+০১)= ৩ কেজি গাঁজা। এবং (খ) একটি সবুজ রংয়ের সিএনজি গাড়ী। ধৃত আসামীগণ পরস্পর যোগসাজসে অবৈধভাবে বিক্রয়ের উদ্দেশ্যে নেশা জাতীয় মাদক দ্রব্য গাঁজা পরিবহন করিয়া ২০১৮ ইং সনের মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬(১) এর টেবিল ১৯(ক)/৩৮/৪১ ধারার শাস্তিযোগ্য অপরাধ করেছে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.