
বিকুল চক্রবর্তী॥ নিজের স্ত্রীর কর্তৃক অপ্রপচার ও সম্মানহানীর অভিযোগ এনে সাংবাদিক সম্মেলন করে বিচার চেয়েছেন শ্রীমঙ্গল সদর ইউনিয়ন পরিষদের ৫ নং ওয়ার্ডের সদস্য আব্দুস সালাম রাজা।
২৯ সেপ্টেম্বর মঙ্গলবার রাত ৯টায় শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাবে এক সাংবাদিক সম্মেলন করে তিনি বলেন, ইতোমধ্যে তার ইউনিয়ন পরিষদ নির্বাচনের ৫ বছর মেয়াদ পরিপূর্ণ হয়েছে। আগামী নির্বাচন সন্নিকটে। জনগণের সেবা করতে আবারও তিনি নির্বাচনে প্রার্থী হবেন। কিন্তু তার এই নির্বাচনকে সামনে রেখে একটি মহল তাকে নিয়ে নানা চক্রান্তে লিপ্ত হয়েছে। এই চক্রের সাথে হাত মিলিয়ে তার ২য় স্ত্রী সালামা বেগম তাকে ও তার পরিবারকে নিয়ে নানা প্রপাগান্ডা চালাচ্ছে। বিভিন্ন সোশ্যাল মিডিয়া ও গণমাধ্যমেও প্রকাশ করে তার সম্মানহানী করছে।
তিনি আরও বলেন, “আমার ২য় স্ত্রীর সাথে বর্তমানে আমার বনিবনা নেই। তিনি আমার পরিবারের সম্মানহানী হয় এমন আপত্তিকর কাজে লিপ্ত রয়েছেন। আমি বাঁধা দিলে তিনি আরও উশৃঙ্খল হয়ে পড়েন।¬ একই সাথে আমাদের সংসার জীবনের কিছু আপত্তিকর ছবি তুলে আমাকে ব্লাকমেইল করা শুরু করেন। এ জন্য বার বার টাকা প্রদান সহ তার অনেক চাহিদাও আমাকে পুরণ করতে হয়েছে।”
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, লোক লজ্জার ভয়ে এ ঘটনা কারো কাছে প্রকাশ করেননি। বর্তমানে আমি তার এহেন কাজে নিরুপায় হয়ে পড়েছি।
এই অবস্থায় তার স্ত্রী ২য় স্ত্রী তার নির্বাচনী কিছু প্রতিপক্ষের সাথে হাত মিলিয়েছে যার দ্বারা আগামীতে তার আরও বড় ক্ষতির আশংকা করছেন।
এ ব্যাপারে সালমা বেগমের সাথে যোগাযোগ করলে তিনি জানান, তার স্বামী অকারনে তাকে সন্দেহ করেন। গত এক বছর ধরে তার ভরণপোষন দিচ্ছেন না। কথা বলতে গেলেই ডির্ভোসের কথা বলেন।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.