স্টাফ রিপোর্টার॥ শিক্ষাক্ষেত্রে সরকারের অবাকাঠামো উন্নয়নের ধারাবাহিকতায় আবু শাহ দাখিল মাদ্রাসার নবনির্মিত একাডেমিক ভবনের উদ্বোধন করেছেন সংসদ সদস্য সৈয়দা সায়রা মহসীন।

২৪ আগষ্ট বুধবার দূপুরে মৌলভীবাজার শহরের বড়হাট এলাকায় অর্ধকোটি টাকা ব্যয়ে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের বাস্তবায়নে কাজটি নির্মাণ করছে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌর মেয়র ফজলুর রহমানসহ স্থানীয় জনপ্রতিনিধি, আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ এবং মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থীরা।
এ ভবনটি নির্মাণের ফলে মাদ্রাসার দীর্ঘদিনের শ্রেণীকক্ষ ও আসন সমস্যার সমাধান হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.