
স্টাফ রিপোর্টার॥ র্যাব-৯, সিপিসি-২ (শ্রীমঙ্গল ক্যাম্প) এর একটি আভিযানিক দল অতিঃ পুলিশসুপারবসু দত্ত চাকমা এর নেতৃত্বে ২৯ সেপ্টেম্বর গোপন সংবাদের ভিত্তিতে শ্রীমঙ্গল থানাধীন রাজঘাট ইউপিস্থ রাজঘাট সাকিনস্থ ধীরেনসউরার বসত ঘর হইতে অভিযান পরিচালনা করে ১০৫ (একশতপাঁচ) লিটার দেশীয় চোলাই মদ জব্দসহ মাদক ব্যবসায়ী ধীরেনসউরা (৩৫), পিতা-মাখনসউরা, সাং-রাজঘাট চা বাগান সউরাবস্তি, থানা-শ্রীমঙ্গল, জেলা-মৌলভীবাজার’কে গ্রেপ্তার করে।
পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করার লক্ষ্যে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) এর টেবিল ২৪(খ) ধারায় মামলা দায়ের করে গ্রেপ্তারকৃত আসামীও জব্দকৃত আলামত সমূহ মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থানায় হস্তান্তর করা হয়েছে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.