বিকুল চক্রবর্তী॥ শ্রীমঙ্গল পশ্চিম ভাড়াউড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যাকআপ মাস্ক বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে বিদ্যালয়ের প্রায় ৪০০ ছাত্র-ছাত্রীদের মধ্যে মাস্ক বিতরণ করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক জবা রানী দেব। এসময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক সাথী রানী দে, মোছাম্মৎ হোসনে আরা বেগম চৌধুরী, মৌসুমী ঘোষ, টিনা মনি সিংহ, অর্পিতা রায়, রুবি রানী দত্ত, সোমা ভট্টাচার্য ও শিল্পী রানী দেবী। প্রধান শিক্ষক জবা রানী দেব জানান, বিদ্যালয়ের সকল ছাত্র-ছাত্রীদের মাস্ক আছে। তারপরও অনেক সময় ছিড়ে যায় এবং হারিয়ে যায় নষ্ট হয়ে যায় তাই ব্যাকআপ হিসেবে উন্নতমানের এই মাস্ক বিতরণ করেন।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.