
বিকুল চক্রবর্তী॥ শ্রীমঙ্গল উপজেলা পরিষদ উপ-নির্বাচনের নৌকা মার্কার অফিস ভাংচুরের ঘটনায় নিন্দা জানিয়েছেন শ্রীমঙ্গল উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ।
সোমবার সকালে শ্রীমঙ্গল জেলাপরিষদ মাঠে নৌকা মার্কার অফিসে আওয়ামীলীগ নেতাদের এক বৈঠকে এ নিন্দা জানানো হয়। বক্তারা বলেন, গত শনিবার রাতে শ্রীমঙ্গল উপজেলার ভুরবুড়িয়া চা বাগানে নৌকার প্রার্থী ভানু লাল রায়ের নির্বাচনী অফিসে ভাংচুর চালিয়ে অফিস তছনছ করে। এ ঘটনায় শ্রীমঙ্গল থানা প্রশাসনকে অবগত করা হয়েছে।
এ ব্যাপারে শ্রীমঙ্গল উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শহিদ হোসেন ইকবাল এ ঘটনার নিন্দা জানিয়ে বলেন, আমরা সহনশীল পরিবেশে উৎসব মূখর নির্বাচন করতে চাই। এ ধরনের ঘৃন্য ঘটনা যারা ঘটিয়েছে তারা নিবাচনী পরিবেশকে ঘোলাট করে ভোটারদের মধ্যে ভীতি সৃষ্ঠির চেষ্টা করছে।
এ ব্যাপারে ভানুলাল রায় জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা চা শ্রমিকদের খুবই ভালোবাসেন। প্রধানমন্ত্রী আমাকে নৌকা মার্কা প্রতীক দিয়েছেন। কিন্তু অতন্ত দু:খের ঘটনা শ্রীমঙ্গলের ৩০টিরও অধিক বাগানে নৌকার পোষ্টার ছিড়ে ফেলা হয়েছে। আর ভুরবুড়িয়া চা বাগানে আমার অফিস ভাচুর করা হয়েছে। তিনি বলেন, এই দুস্কৃতিকারীরা যতই আমার অফিস ভাংচুর করুক আর পোষ্টার ছিড়ুক চা বাগানের মানুষ নৌকায় ভোট দিয়ে এসেছে এবারও তারা নৌকায় ভোট দিবে।
এ সময় আওয়ামীলীগ নেতারা দায়ীদের চিহ্নিত করে অতিস্বত্তর আইনের আওতায় আনার আহবান জানান।
উল্লেখ্য আগামী আগামী ৭ আক্টোবর শ্রীমঙ্গল উপজেলা পরিষদের উপ নির্বাচন। এ নির্বাচনে চা বাগান এলাকায় থেকে চেয়ারম্যান প্রার্থী হন প্রেম সাগর হাজরা। এ ছাড়াও জাতীয় পাটি থেকে প্রার্থী হয়েছেন মিজানুর রব এবং সতন্ত্র থেকে প্রার্থী হয়েছেন আফজল হক।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.