
এহসান বিন মুজাহির॥ বরুণার পীর ও আঞ্জুমানে হেফাজতে ইসলাম বাংলাদেশ এর আমীর শায়খুল হাদিস আল্লামা মুফতি রশিদুর রহমান ফারুক বলেছেন, অশান্ত পৃথিবীতে শান্তির একমাত্র পথ হলো ইসলামের পরিপূর্ণ অনুসরণ। ১৯৪৪ সাল থেকে দ্বীনি ইসলাহি সংগঠন আঞ্জুমানে হেফাজতে ইসলাম মানুষকে মুকাম্মাল দ্বীন ও মুস্তাকিল তাহযিবের পুর্ণ অনুসারী হিসেবে গড়ে তুলতে নিরলস কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
১৩ অক্টোবর বুধবার সকাল ১০টায় আঞ্জুমানে হেফাজতে ইসলাম বাংলাদেশ কর্তৃক আয়োজিত শ্রীমঙ্গলের বরুণা মাদরাসাস্থ মসজিদে আবু বকর (রা.) প্রাঙ্গণে অনুষ্ঠিত দিনব্যাপী তরবিয়তি মাহফিলের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। মাওলানা রশিদ আহমদ হামিদী ও মাওলানা সা'দ আমীন বর্ণভীর যৌথ পরিচালনায় অনুষ্ঠিত দিনব্যাপী তারবিয়তি মাহফিলে বিষয়ভিত্তিক আলোচনায় অংশগ্রহণ করেন শায়খুল হাদিস অধ্যাপক মাওলানা জুবায়ের আহমদ চৌধুরী ইন্দেশ্বরী, মাওলানা সাইদুর রহমান বর্ণভী, মাওলানা ওলিউর রহমান বর্ণভী, মাওলানা আবদাল হোসেন খান, মাওলানা সৈয়দ মুজাদ্দিদ আলী, মাওলানা শাহ আবুল হাসান, মাওলানা হিলাল আহমদ হেতিমগঞ্জী, মাওলানা সাইফুর রহমান, মাওলানা জাবের আল হুদা চৌধুরী প্রমুখ।
আমন্ত্রিত সুধিবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, গোলাপগঞ্জ পৌরসভার মেয়র আমিনুল ইসলাম, রাজনগর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা আহমদ বিলালসহ অন্যান্য জনপ্রতিনিধি, সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ। তরবিয়তি মাহফিলে দেশের বিভিন্ন স্থান থেকে আঞ্জুমানে হেফাজতে ইসলামের সহস্রাধিক নেতাকর্মী/প্রতিনিধি অংশগ্রহণ করেন। আমীরে আঞ্জুমানে হেফাজতে ইসলাম শায়খুল হাদিস আল্লামা মুফতি রশিদুর রহমান ফারুক বর্ণভীর দোয়ার মধ্যদিয়ে মাহফিলের কার্যক্রম সমাপ্ত হয়। প্রসঙ্গত, ১৯৪৪ সালে যাত্রা শুরু করে দেশের প্রাচীনতম দ্বীনি ইসলাহি সংগঠন আঞ্জুমানে হেফাজতে ইনলাম বাংলাদেশ।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.