মাহবুবুর রহমান রাহেল॥ বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বির”দ্ধে ষড়যন্ত্র মূলক মিথ্যা মামলায় গ্রেফতারি পরোয়ানার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে মৌলভীবাজার জেলা ছাত্রদল।
২৫ আগষ্ট বৃহস্পতিবার দুপুরে শহরের পুরাতন হাসপাতাল সড়কে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলে বক্তব্য রাখেন, জেলা ছাত্রদলের যুগ্ন আহবায়ক এম এ নিশাত, ছাত্রদল নেতা সৈয়দ নেপুর আলী, মামুনুর রশিদ,রুবেল আহমদ,দেলোয়ার হোনেন, আজগর আলী, সুমন মিয়া, রিপন আহমদ, মুজাহিদসহ প্রমুখ। বক্তারা বলেন, দেশনেত্রীকে গ্রেফতারের ষড়যন্ত্র করা হলে এর পরিনতি হবে ভয়াবহ। অবিলম্বে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার উপর জারিকৃত গ্রেফতারী পরোয়ানা বাতিল করুন। দেশব্যাপী ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলায় কারাগারে আটক বিরোধী রাজনৈতিক দলের সকল নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তি দিন।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.