
স্টাফ রিপোর্টার॥ গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯, সিপিসি-২ (শ্রীমঙ্গল ক্যাম্প) এর একটি আভিযানিক দল লেঃ কর্ণেল আবু মুসা মোঃ শরীফুল ইসলাম, পিএসসি, এএসসি এবং অতিরিক্ত পুলিশ সুপার বসু দত্ত চাকমা এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ ১৯ অক্টোবর মঙ্গলবার মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল পৌরসভার ১ নং ওয়ার্ডের অন্তর্গত কুমিল্লা পেড়া ভান্ডার নামক মিষ্টির দোকানের সামনে পাকা রাস্তার উপর হইতে সাড়ে ৩১ কেজি গাঁজা পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেন। পরবর্তী আইনগত পদক্ষেপ গ্রহন করার নিমিত্তে উদ্ধার কৃত গাঁজা শ্রীমঙ্গল থানায় হস্তান্তর করা হয়।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.