
স্টাফ রিপোর্টার॥ পবিত্র ঈদে মিলাদুন্নবীর (সা.) উপলক্ষে মঙ্গলবার ১৯ অক্টোবর বাদ এশা সারাদেশের সাথে মিল রেখে মৌলভীবাজারেও মসজিদে মসজিদে দোয়া অনুষ্ঠিত হয়েছে।
ইসলাম ধর্মের সর্বশেষ নবী ও রাসুল হযরত মুহাম্মদ (সা:)-এর জন্ম ও ওফাতের পুণ্য স্মৃতিময় দিন ১২ রবিউল আউয়াল। সৌদি আরবের মক্কা নগরে ৫৭০ খ্রিষ্টাব্দের এই দিনে মহানবী হযরত মুহাম্মদ (সা:) জন্মগ্রহণ করেন।
১৯ অক্টোবর মঙ্গলবার মৌলভীবাজারে মসজিদে মসজিদে স্বাস্থ্যবিধি মেনে মুসল্লিরা এশার নামাজ আদায় শেষে বয়ানে অংশগ্রহন করেন। এবং বয়ান শেষে বর্তমান করোনা মহামারী থেকে মুক্তি ও সমগ্র বিশ্ব উম্মাহর প্রতি শান্তি কামনা করে দোয়া করেন মুসল্লিরা।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.