
স্টাফ রিপোর্টার॥ আসন্ন পৌরসভা নির্বাচনে শ্রীমঙ্গলে নৌকা প্রতীক পেলেন অধ্যক্ষ সৈয়দ মনসুরুল হক। ২১ অক্টোবর বৃহস্পতিবার কেন্দ্রীয় আওয়ামীলীগের মনোনয়ন বোর্ড এই ঘোষণা দেয়।
অধ্যক্ষ সৈয়দ মনসুরুল হক বর্তমানে মৌলভীবাজার জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করছেন।
মৌলভীবাজার জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান মিছবাহুর রহমান জানান, আসন্ন নির্বাচনে শ্রীমঙ্গল পৌরসভায় নৌকার প্রার্থী হিসেবে মৌলভীবাজার জেলা আওয়ামীলীগ তিনটি নাম কেন্দ্রীয় মনোনয়ন বোর্ডের কাছে পাঠায়।
তারা হলেন, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সৈয়দ মনসুরুল হক, শ্রীমঙ্গল উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক আকরাম খান ও উপজেলা আওয়ামীলীগের সদস্য কদর আলী। নাম পাঠানোর পর কেন্দ্রীয় মনোনয়ন বোর্ড যাচাইবাছাই করে অধ্যক্ষ সৈয়দ মনসুরুল হককে নৌকা প্রতীক দিয়েছে বলে তিনি জানান।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.