
বিকুল চক্রবর্তী॥ মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পৌরসভা নির্বাচনে নৌকা মার্কার প্রার্থীর জন্য কাজ করতে শ্রীমঙ্গল পৌর আওয়ামীলীগের উদ্যোগে বর্ধিত কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।
২৫ অক্টোবর রবিবার রাতে শ্রীমঙ্গল জেলা পরিষদ অডিটরিয়ামে আয়োজিত এ বর্ধিত কর্মী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা আওয়ামীলীগের সভাপতি নেছার আহমদ এমপি।
শ্রীমঙ্গল পৌর আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি জিলুল আনাম চেমন এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্যদেন মৌলভীবাজার জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মিছবাহুর রহমান, শ্রীমঙ্গল উপজেলা আওয়ামীলীগের সভাপতি অর্ধেন্দু কুমার দেব, সাধারণ সম্পাদক শহীদ হোসেন ইকবাল, উপজেলা চেয়ারম্যান ভানু লাল রায়, মৌলভীবাজার জেলা আওয়ামীলীগের আইন বিষয়ক সম্পাদক এডভোকেট এ এস এম আজাদুর রহমান, পৌর আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জহির আহমদ শামীম, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জগৎ জ্যোতি ধর শুভ্র ও নৌকা মার্কার মনোনিত প্রার্থী অধ্যক্ষ সৈয়দ মনসুরুল হক।
প্রধান অতিথির বক্তব্যে নেছার আহমদ আওয়ামীলীগের উপজেলার নেতৃবৃন্দকে দ্বিধাদন্দ ভুলে সবাইকে এক্যবদ্ধ হয়ে নৌকা মার্কার হয়ে কাজ করার আহবান জানান।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.