জুড়ী প্রতিনিধি॥ জুড়ী উপজেলা জাতীয় পার্টির আহবায়ক, মৌলভীবাজার জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক, মৌলভীবাজার জেলা বারের বিশিষ্ট আইনজীবী জুড়ী উপজেলার কৃতি সন্তান বিশিষ্ট রাজনিতিবিদ আলহাজ্ব এড. এম মাহবুবুল আলম শামীম জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য মনোনীত হওয়ায় জুড়ী উপজেলা জাতীয় পার্টির সকল অঙ্গসংগঠন ও ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান হয়েছে।
২৬ আগস্ট শুক্রবার সন্ধ্যা ৭ টায় তার নিজ বাড়ীতে তাৎক্ষনিক এই সংবর্ধনা প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন জুড়ী উপজেলা জাতীয় পাটির সহ-সভাপতি আনোয়ার”ল হক আনু, হাজী তারা মিয়া, সাধারণ সম্পাদক আব্দুল মতিন, সাবেক সাধারণ সম্পাদক ডাঃ র”বেল আহমদ, সহ- সাধারণ সম্পাদক সুরমান আহমদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক এম এ আজিজ, জুড়ী উপজেলা জাতীয় পার্টির মহিলা সম্পাদক মাছুমা আক্তার সুমা, জাতীয় পাটির নেতা বদর”ল ইসলাম, আছলাম মিয়া, মাসুক আহমদ। ব্যবসায়ী আনোয়ার”ল ইসলাম মিয়া চান, আল আমিন আহমদ, আবুল খায়ের, তারা মিয়া, হাফেজ আহমদ, শফিক মিয়া, আব্দুল জলিল, কৃতান্ত ধর। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জুড়ী উপজেলা প্রেসক্লাব সভাপতি মঞ্জুরে আলম লাল, সাধারণ সম্পাদক এম এম সামছুল ইসলাম, কোষাধ্যক্ষ এবিএম নূর”ল হক, সাংবাদিক হারিস মোহাম্মদ, আল আমিন আহমদ প্রমুখ।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.