স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজারের কমলগঞ্জের মৃত্তিঙ্গা চা বাগান এলাকায় র্যাবের সাথে বন্ধুক যুদ্ধে আলোচিত নাজমুল হত্যার এজহার নামীয় দুই আসামী নিহত। এঘটনায় ৩ র্যাব সদস্য আহত হয়েছে। এসময় তাদের কাছ থেকে ২টি রিভলবার ১২ রাউন্ডগুলি ও ২টিদেশীয় রামদা উদ্ধার করেছে। ৩ জন র্যাব সদস্য আহত হয়ে চিকিৎসা নিয়েছেন। নিহতরা আলোচিত নাজমুল হত্যার এজহারভুক্ত ২নং আমামী তোফায়েল মিয়া (৩৫) ও ৮ নং আসামী শহীদ মিয়া (৪০)।
র্যাব জানায়, শনিবার গভীর রাতে কমলগঞ্জ উপজেলার মিতরিঙ্গা চা বাগান এলাকায় কয়েক জন সন্ত্রাসী অবস্থান করছে খবর পেয়ে সেখানে র্যাবের একটি দল ঘটনাস্থলেই গেলে সন্ত্রাসীরা র্যাবকে লক্ষ করে গুলি করে। এসময় র্যাবও পাল্টা গুলি করলে ২ জন সন্ত্রাসী আহত হয়। আহতদের উদ্ধার করে শ্রীমঙ্গল স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। ঘটনা স্থল থেকে ২টি রিভলবার সহ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
ঘটনার সত্যতা স্বীকার করে শ্রীমঙ্গল ক্যাম্পের আধিনায়ক বসু দত্ত চাকমা জানান, এ ঘটনায় র্যাবের ৩ সদস্য আহত হয়েছেন।
উল্লেখ্য যুবলীগ নেতা নাজমুলকে গত ৩১ অক্টোবর কমলগঞ্জের চৈত্রঘাট এলাকায় দিন দুপুরে কুপিয়ে হত্যা করে। পরে হত্যার ভিডিও দৃশ্য সামাজিক মাধ্যমে ভাইরাল হলে জেলায় চাঞ্চল্য সৃষ্টি হয়। হত্যাকান্ডের পর নিহতের ভাই শামসুল মিয়া বাদী হয়ে ১৪ জনকে আসামি করে কমলগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। গত ৪ নভেম্বর ভোরে ঢাকার কমলাপুর এলাকা থেকে নাজমুল হাসান হত্যা মামলার মূল আসামী তফাজ্জল আলীসহ ৮ জনকে গ্রেপ্তার করা হয়। বাকীরা পলাতক রয়েছে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.