
স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার জুড়ী উপজেলায় ২য় পর্যায়ে ইউনিয়ন পরিষদ নির্বাচন-২০২১ উপলক্ষে ভোট গ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। নির্বাচন প্রশিক্ষণ ইন্সটিটিউট আগারগাঁও ঢাকা এর আয়োজনে ও উপজেলা নির্বাচন অফিস জুড়ী সার্বিক সহযোগিতায় কর্মশালা অনুষ্ঠিত হয়।
৭ নভেম্বর রোববার জুড়ী সরকারী মডেল উচ্চ বিদ্যালয়ের প্রাঙ্গনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মীর নাহিদ আহসান, পুলিশ সুপার পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া প্রমুখ।
এছাড়া উপস্থিত ছিলেন জেলা নির্বাচন অফিসার রিটার্নিং কর্মকর্তা মোঃ আলমগীর হোসেন, উপজেলা নির্বাহী অফিসার সোনিয়া সুলতানা, কুলাউড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সাদেক কাউসার দস্তগীরসহ কর্মকর্তা অন্যন্যরা।
জেলা প্রশাসক ও পুলিশ সুপার উপস্থিততে ভোট গ্রহণ কর্মকর্তাদের বিভিন্ন বিষয়ে দিক নির্দেশনা প্রদান করেন।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.