
শ্রীমঙ্গল প্রতিনিধি॥ শ্রীমঙ্গল উপজেলার পূর্বাশা আবাসিক এলাকার মুরব্বি সাবেক এমপি ও পৌর মেয়র আহাদ মিয়া আর নেই।
শ্রীমঙ্গল উপজেলার পূর্বাশা আাবাসিক এলাকার বাসিন্দা বিশিষ্ট সমাজসেবক সাবেক এমপি, শ্রীমঙ্গল পৌরসভার সাবেক মেয়র আহাদ মিয়া সোমবার ৮ নভেম্বর সকাল পৌণে ১১টায় রাজধানীর ঢাকা বিআরবি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন।
আহাদ মিয়া একজন দাপুটে রাজনীতিবিদ হিসেবে শ্রীমঙ্গল-কমলগঞ্জ উপজেলায় পরিচিত ছিলেন। তিনি এমপি থাকাকালীন সময়ে শ্রীমঙ্গলের কলেজ সরকারিকরণ করা হয়েছিলো। শ্রীমঙ্গল উপজেলার গার্লস বালিকা উচ্চ বিদ্যালয় সরকারি করণ করা হয়। এছাড়াও চা শ্রমিকদের জীবনমান উন্নয়নের জন্য এক কোটি টাকা তহবিল দেওয়া হয়। তিনি শ্রীমঙ্গলের উন্নয়নের জন্য অবদান রেখেছিলেন।
এছাড়াও তিনি পূর্বাশা আবাসিক এলাকায় কল্যানে সদা সচেষ্ট ছিলেন। এলাকাবাসীর সুখ,দুঃখে সবসময় পাশে ছিলেন। বিভিন্ন সাহায্য সহযোগিতায় ছিলেন এক অনন্য ব্যক্তি।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.