
স্টাফ রিপোর্টার॥ দ্বিতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে মৌলভীবাজারের জুড়ী উপজেলার পূর্বজুড়ী ইউনিয়নে চেয়ারম্যান পদে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন রুয়েল উদ্দিন।
প্রাপ্ত ফলাফলে পূর্বজুড়ী ইউনিয়নে রুয়েল উদ্দিন ঘোড়া প্রতীক নিয়ে ৪৭৫৬ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্ধী আনারস প্রতীকের সালেহ উদ্দিন আহমদ পেয়েছেন ৩০৮৮ ভোট, নৌকা প্রতীকের আব্দুল কাদির ১৫৪১ ভোট ও মো. জাবের উদ্দিন মোটরসাইকেল প্রতীক নিয়ে পেয়েছেন ১২০ ভোট।
বিষয়টি নিশ্চিত করেছেন জুড়ী উপজেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং কর্মকর্তা হাফিজুর রহমান।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.