কমলগঞ্জ প্রতিনিধি॥ কমলগঞ্জ উপজেলার ৮নং মাধবপুর ইউনিয়ন পরিষদে বেসরকারি উন্নয়ন সংস্থা কারিতাস সক্ষমতা প্রকল্পের উদ্যোগে সম্পদ হস্তান্তর করা হয়েছে।
২৮ আগস্ট রোববার বিকাল ৪টায় উক্ত সম্পদ হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ৮নং মাধবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পুষ্প কুমার কানু। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কারিতাস সিলেট অঞ্চলের জুনিয়র কর্মসুচি কর্মকর্তা মখলিছুর রহমান এবং স্থানীয় নেতৃবৃন্দ। অনুষ্ঠান সঞ্চালনা করেন কারিতাস সক্ষমতা প্রকল্প, শ্রীমঙ্গল উপজেলা অফিসের সহকারী মাঠকর্মকর্তা দিলীপ কুমার দাস। অনুষ্ঠানে সম্পদ হিসাবে ১২জন উপকারভোগিকে ১২টি রিক্সা বিনামূল্যে প্রদান করা হয়।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.