
স্টাফ রিপোর্টার॥ শ্রীমঙ্গল থানাধীন কালাপুর ফায়ারিং রেঞ্জে জেলা পুলিশ সদস্যদের বাৎসরিক মাসকেট্রি অনুশীলন শুরু হয়েছে।
বুধবার ১ ডিসেম্বর ফায়ারিং অনুশীলন উদ্বোধন করেন মৌলভীবাজার জেলার পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া।
এসময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর) এ,বি,এম মুজাহিদুল ইসলাম পিপিএম।
ফায়ারিং চলাকালীন সময়ে সকাল ৮ টা হতে বিকাল ৪ টা পর্যন্ত উক্ত ফায়ারিং এলাকায় জনসাধারণকে চলাচল না করার জন্য এবং তাদের গৃহপালিত প্রাণী না রাখার জন্য অনুরোধ জানানো হচ্ছে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.