স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার সদর উপজেলা প্রশাসনের তত্বাবধানে এবং মৎস্য বিভাগের উদ্যোগে মাছের উৎপাদন বৃদ্ধি, জেলেদের আর্থিক অবস্থার উন্নয়ন ও আমিষের অভাব পুরণের লক্ষে ২০১৬-১৭ অর্থবছরের রাজস্ব ও প্রকল্পখাতের আওতায় ১ হাজার ৯৩ কেজি মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।
২৯ ও ৩০ আগস্ট সদর উপজেলার আপার কাগাবালা ইউনিয়নের বড় হাওড় ও মাছুয়াখালী মুক্ত জলাশয়ে র”ই,কাতলা, মৃগেল সহ বিভিন্ন জাতের পোনা অবমুক্ত করা হয়। এসময় উপস্থিত ছিলেন মৎস্য অধিদপ্তরের পরিচালক মনোয়ার হোসেন, উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান,নির্বাহী কর্মকর্তা ইকবাল হোসেন সহ মৎস্য অধিদপ্তরের কর্মকর্তাগন।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.