
স্টাফ রিপোর্টার॥ কুলাউড়া থানার পুলিশের পৃথক দুটি অভিযানে জিআর মামলায় পরোয়ানাভূক্ত ২ আসামীকে গ্রেফতার করা হয়েছে।
কুলাউড়া থানার এএসআই নাজমুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ জিআর ৯৪/২১ (কুলাউড়া) এর আসামী হৃদয় আহমেদ বাহারকে কুলাউড়া থানার শিবির রোড এলাকা থেকে গ্রেফতার করেছে। হৃদয় আহমেদ উপজেলার শিবির রোড এলাকার মৃত মনির ওরফে মতিন মিয়ার ছেলে।
কুলাউড়া থানা পুলিশের আরেকটি অভিযানে এএসআই মোঃ আরিফুল হক সঙ্গীয় ফোর্সসহ জিআর ৯৪/২১ এর পরোয়ানাভূক্ত আসামী ফখরুল ইসলামকে উপজেলার দক্ষিণ জয়পাশা এলাকায় অভিযান পরিচালনা করে গ্রেফতার করা হয়েছে। ধৃত ফখরুল ইসলাম কুলাউড়া উপজেলার দক্ষিণ জয় পাশা গ্রামের মৃত জব্বার মিয়ার ছেলে।
কুলাউড়া থানার ইন্সপেক্টর তদন্ত মোঃ আমিনুল ইসলাম জানান কুলাউড়া থানা পুলিশের দুটি পৃথক অভিযানে জিআর মামলার পরোয়ানাভূক্ত দুই আসামীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.