
বিকুল চক্রবর্তী॥ এবার রোদ বৃষ্টিতেই শ্রীমঙ্গলের সহস্রাধিক কিশোরী টাঙ্গাবে নারী সংহিসতা, বাল্য বিবাহ রোধ ও নারী শিক্ষার অগ্রগতিসহ বিভিন্ন শ্লোগানের প্লে-কার্ড। আর এই ব্যাতিক্রমী উদ্যোগটি নিয়েছে ব্রেকিং দা সাইলেন্স নামে বে-সরকারী একটি উন্নয়ন সংগঠন।
৯ ডিসেম্বর বৃহস্পতিবার দুপুরে মৌলভীবাজারের শ্রীমঙ্গল কালীঘাট ইউনিয়নের কাকিয়াছড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে ব্রেকিংদা সাইলেন্স এর সামাজিক ঐক্যের মাধ্যমে নারী ও মেয়ে শিশুদের প্রতি নির্যাতন প্রতিরোধ প্রকল্পের আওতায় চা জনগোষ্টীর সহস্রাধিক কিশোরীকে একটি করে রঙ্গিন ছাতা উপহার দেয়া হয়। আর এই ছাতায় লিখা রয়েছে বিভিন্ন শ্লোগান। যা ছাতা টাঙ্গানোর পর স্পষ্ট দেখা যায়।
এই ছাতা উপহার দেয়ার পর ছাতা টাঙ্গিয়ে এবং টি শার্ট পড়ে অনুষ্ঠিত হয় শোভাযাত্রা। এ সময় পথচারীরা ছাতার লেখা শ্লোগান গুলো পড়েন।
শোভাযাত্রা শেষে “কমলা রঙ্গের বিশ্ব গড়ি নারী নির্যাতন বন্ধ করি” এই শ্লোগানকে সামনে রেখে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এ সময় চা বাগানের এক ক্রীড়ামোদী কৃতি ফুটবলার প্রণতী বুনার্জীকে তার কৃতীত্বের জন্য দেয়া হয় সম্মাননা। এ সময় উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বিকুল চক্রবর্তী, শ্রীমঙ্গল থানা শিশু বিষয়ক অফিসার এস আই রাকিবুল হাসান, ইউনিয়ন পরিষদ সদস্য সুবল নায়েক, ব্রেকিং দ্য সাইলেন্স এর প্রজেক্ট অফিসার প্রভাষ নায়েক, সহকারী হিসাব রক্ষক রুহেল মো: কাওছার, প্রজেক্ট ফ্যাসিলিটিটর অমল গঁড়, শাহ মো: মোশারফ ও মো: এমরান উদ্দিন। এ ছাড়াও উপজেলার সরকারী বে-সরকারী বিভিন্ন সংগঠনের উদ্যোগে পালিত হয়েছে আন্তরজাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস। একই অনুষ্ঠানে ৮ শতাধিক কিশোরকে দেয়া হয় রঙ্গিন টি শার্ট। এ সময় বক্তারা ছাতা উপহার দেয়ার জন্য ব্রেকিংদ্যা সাইলেন্সকে ধন্যবাদ জানান। তারা বলেন, রোধ বৃষ্টিতে ছাতা টাঙ্গিয়ে চলা চল করলে বৃষ্টি ও রোদের হাত থেকে যেমন বাঁচা যাবে তেমনি শ্লোগানগুলো পড়ে সমাজের মানুষ সচেতন হবেন।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.