
মাহবুবুর রহমান রাহেল॥ মৌলভীবাজার সদর উপজেলার চাঁদনীঘাট ইউনিয়নের সাবিয়া গ্রামে মায়ের কাছে টাকা না পেয়ে নিজ বসতঘরে আগুন দিয়েছে ছেলে রুবেল মিয়া। এতে আগুনেপুড়ে প্রায় সাত লক্ষ টাকার মালামাল নষ্ট হয়েছে।
লাইলি বেগম বলেন, ৩০ আগষ্ট মঙ্গলবার রাত সাড়ে ৮ টায় দিকে তার ছেলে রুবেল মিয়া তার কাছে টাকা চায়। টাকা না দিতে পারায় সে ঘরে আগুন লাগিয়ে দিলে চারটি কক্ষ পুড়ে যায়। পরে খবর পেয়ে এলাকাবাসী ও মৌলভীবাজার ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রনে আনে। আগুনে ঘরের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র পুড়ে যায়।
মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অকিল উদ্দিন জানান, ঘরে আগুন দেওয়ার ঘটনায় এখনও কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে। মৌলভীবাজার ফাযার সার্ভিসের ষ্টেশন অফিসার এ টি এম মাহমুদুল হাসান বিষয়টি নিশ্চিত করেন।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.