
পিন্টু দেবনাথ॥ মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ইছামতী চা বাগানে রবিবার ১২ ডিসেম্বর চা বাগান হাসপাতালে হীড বাংলাদেশ এর ইউএসএআইডি'স অ্যালায়েন্স ফর কমব্যাটিং টিবি ইন বাংলাদেশ প্রকল্পের আয়োজনে চা বাগান ও পুঞ্জিতে বসবাসকারীদের যক্ষ্মারোগ স্ক্রিনিং' কার্যক্রম অনুষ্ঠিত হয়। স্বাস্থ্যবিধি মেনে ২১৬ জন চা শ্রমিকের যক্ষ্মারোগ স্ক্রিনিং করা হয়। অনুষ্ঠানে উপস্থিত সকলকে মাস্ক প্রদান করা হয়। হীড বাংলাদেশ এর কমিউনিটি ফ্যাসিলিটর (সিএফ) সীমা দেবনাথ এর সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন বাগানের পঞ্চায়েত সভাপতি, সেক্রেটারী, মেডিকেল স্টাফসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ। উপস্থিত শ্রমিকদের যক্ষ্মারোগ সম্পর্কে সচেতনতা ব্যাপারে আলোচনা করা হয়।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.