
বিকুল চক্রবর্তী॥ স্বাধীনতার লাভের ৫০বছর উদযাপন উপলক্ষে শ্রীমঙ্গলে মাস ব্যাপি বিভিন্ন কর্মসূচী পালনের ১২ তম দিনে শ্রীমঙ্গল উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে জমকালো কনসার্ট ।
শ্রীমঙ্গল উপজেলা পরিষদ মাঠে বিকেল থেকে রাত ১২ টা পর্যন্ত এই কনসার্টে প্রথমে স্থানীয় শিল্পীদের গান আর নৃত্য চলে রাত নয়টা পর্যন্ত। পরে বিখ্যাত ব্যান্ড দল জলের গানের শিল্পীরা মঞ্চে উঠে। একে একে জনপ্রিয় গান গেয়ে উপস্থিত হাজারো দর্শকের মন কাড়ে। উপস্থিত শ্রোতারা গানের তালে তালে নেছে গেয়ে সরগরম রাখেন পুরো অনুষ্ঠান স্থল।
অনুষ্ঠানে মৌলভীবাজার ৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযুদ্ধা উপাধ্যক্ষ ড. মোঃ আব্দুস শহীদ এমপি ও উপজেলা পরিষদের চেয়ারম্যানকে দেয়া হয় সম্মাননা।
এসময় মৌলভীবাজার পুলিশ সুপার মো: জাকারিয়া, শ্রীমঙ্গল উপজেলা আওয়ামীলীগের সভাপতি অর্ধেন্দু কুমার দেব,কমলগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এডভোকেট এএসএম আজাদুর রহমান, বিআরডিবির সাবেক চেয়ারম্যান ইমতিয়াজ আহমদ বুলবুল, শ্রীমঙ্গল উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আকরাম খানসহ হাজারো মানুষ অংশ নেন।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.