
স্টাফ রিপোর্টার॥ জুড়ী থানায় গরু চুরির অভিযোগে তিন গরুচোর ও নিয়মিত মামলার দুই আসামীসহ ৫ জনকে গ্রেফতার করেছে জুড়ী থানা পুলিশ।
জুড়ী থানার এসআই অনিক রঞ্জন দাস সঙ্গীয় ফোর্স সহ ফুলতলা ইউনিয়নে অভিযান পরিচালনা করে গরুচুরির অভিযোগে বিরানতলা গ্রামের নিমার আলী (৩৩),আব্দুস সালাম (৩০) দক্ষিণ সাগরনাল গ্রামের, সোহেল মিয়া (২৮) কে গ্রেফতার করতে সক্ষম হয়। এসময় চুরি যাওয়া একটি গরুও উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া গরুটির মূল্য আনুমানিক ৪৫ হাজার টাকা।
একই দিন জুড়ী থানা পুলিশের পৃথক অভিযানে নিয়মিত মামলার আসামী সাইমন (২০)কে উত্তর ভবানীপুর এবং জিআর মামলার আসামী নুরে আলাম (৩১) কে উপজেলার বেলাগাঁও থেকে গ্রেফতার করা হয়।
জুড়ী থানার অফিসার ইনচার্জ সঞ্জয় চক্রবর্তী জানান জুড়ী থানা পুলিশের বিশেষ অভিযানে তিন গরুচোর সহ মোট ৫ জনকে গ্রেফতার করা হয়েছে। আসামিদের বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.