
বিকুল চক্রবর্তী॥ শ্রীমঙ্গলে শুরু হয়েছে ১০ দিন ব্যাপী মুক্তিযুদ্ধের আলোকচিত্র ও স্বারক প্রদর্শনী।
১৪ ডিসেম্বর রাতে শ্রীমঙ্গল থানা ক্যাম্পাসে এ আলোকচিত্র প্রদর্শীনীর উদ্বোধন করেন মৌলভীবাজার পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া।
শ্রীমঙ্গল থানা প্রশাসনের আয়োজনে সাংবাদিক ও মুক্তিযুদ্ধ গবেষক বিকুল চক্রবর্তীর সংগৃহিত এ আলোকচিত্র ও স্বারক প্রদর্শনীতে বাঙ্গালীর স্বাধীকার আন্দোলন থেকে ১৯৭১ সাল পর্যন্ত বিভিন্ন পেক্ষাপটের প্রায় পাঁচ শতাধিক আলোকচিত্র ও স্বারক স্থান পেয়েছে।
উদ্বোধনকালে আরো উপস্থিত ছিলেন মৌলভীবাজার অতিরিক্ত পুলিশ সুপার আবু নাসের রিকাবদার, সহকারী পুলিশ সুপার শহিদুল হক মুন্সি, সহকারী পুলিশ সুপার জিয়াউর রহমান, শ্রীমঙ্গল থানা অফিসার ইনচার্জ শামীম অর রশিদ তালুকদার ও মুক্তিযুদ্ধের তথ্য সংগ্রাহক বিকুল চক্রবর্তী।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.