
শ্রীমঙ্গল প্রতিনিধি॥ শ্রীমঙ্গলে কারিতাস আঞ্চলিক কারিগরি স্কুলের ৫২ ও ৫৩ ব্যাচের প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার ২২ ডিসেম্বর ইছবপুর কারিতাস কারিগরি স্কুলের হলরুমে সনদ বিতরনী অনুষ্ঠিত হয়।
কারিতাস সিলেটের আঞ্চলিক পরিচালক বনিফাস খংলার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা অসীম কুমার কর, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেসরকারি উন্নয়ন সংস্থা এমসিডার নির্বাহী পরিচালক তহিরুল ইসলাম মিলন,আরও উপস্থিত ছিলেন কারিতাস আঞ্চলিক অফিসের ব্যবস্থাপক অনুব্রত ধর,কারিতাস টেকনিক্যাল স্কুলের অধ্যক্ষ টেরেন্স জাকারিয়াস পেরেরা, কারিতাস জুনিয়র কর্মসূচি কর্মকর্তা মখলিছুর রহমান প্রমুখ।
উক্ত অনুষ্ঠানে ৬ মাস ও ১ বছর মেয়াদী বিভিন্ন ট্রেডকোর্স সম্পন্নকারী প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ বিতরণ করা হয় এবং তাদের মধ্য থেকে প্রশিক্ষণ শেষ হওয়ার পরেই ঢাকায় টিবিএস কোম্পানিতে অটোমেকানিক ট্রেডে ৬জন ও ইলেক্ট্রনিক ট্রেডে ৭জন প্রশিক্ষণার্থী দেশের বৃহৎত্তম শিল্প প্রতিষ্ঠান স্কয়ার ও প্রাণ,আরএফএল কোম্পানিতে কর্মসংস্থানের সুযোগ পেয়েছে। এবং আগামী বছর জানুয়ারিতে তারা যোগদান করবে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.