
আব্দুর রব॥ বড়লেখায় পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্রের উদ্যোগে ২৪ ডিসেম্বর শুক্রবার দিনব্যাপি বিনামূল্যে স্বাস্থ্যসেবা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। উপজেলার মালিচিরি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত স্বাস্থ্যসেবা ক্যাম্পে উপজেলার দাসেরবাজার ইউনিয়নের পাঁচটি গ্রামের দুই শতাধিক হতদরিদ্র নারী-পুরুষ রোগীদের বিনামূল্যে ব্যবস্থাপত্র ও ওষুধ প্রদান করা হয়েছে। চিকিৎসা সেবা প্রদান করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. নাজমুল হাসান ও ডা. রাজিব চন্দ্র দেবনাথ।
উক্ত ফ্রি চিকিৎসা সেবা ক্যাম্পের সার্বিক তত্ত্বাবধান করেছেন পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্রের সমন্বয়কারী মো. আতাউর রহমান, স্বাস্থ্য কর্মকর্তা তন্ময় দাস, সামাজিক কর্মকর্তা মো. ইফতেখার বিন আহসান, স্বাস্থ্য সেবিকা তাহেরা আক্তার প্রমুখ।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.