
শ্রীমঙ্গল প্রতিনিধি॥ শ্রীমঙ্গল প্রেসক্লাব এর কোষাধ্যক্ষ শ্রীমঙ্গলের জনপ্রিয় ডিপার্টমেন্টাল সপ ইত্যাদির সত্বাধীকারী মুজিবুর রহমান রেণুর স্বপরিবারে আমেরিকা গমন উপলক্ষে এক বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হছে।
৩১ আগষ্ট বুধবার সকালে শ্রীমঙ্গল সহৃদ এর আয়োজনে শ্রীমঙ্গল পৌরসভার মিলনায়তনে একুশে টেলিভিশনের জেলা প্রতিনিধি বিকুল চক্রবর্ত্তীর সঞ্চালনায় এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শহীদুল হক ।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক নৃপেন্দ্র লাল দাশ , অবঃ সিলেট বিভাগীয় সাস্থ্য পরিচালক ডা. হরিপদ রায় , শ্রীমঙ্গল পৌরসভার প্যানেল মেয়র মীর এম এ সালাম প্রমুখ।
সংবর্ধনা অনুষ্ঠানে সাংবাদিক ও সুধিজনরা বিদায়ী সাংবাদিক মুজিবুর রহমান রেণুর কর্মকময় জীবনের উপর আলোকপাত করে তাঁর ও তাঁর পরিবারের সুন্দর ভবিষ্যত কামনা করেন। এবং সাংবাদিক মুজিবুর রহমান রেণুর হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.