স্টাফ রিপোর্টার॥ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকান্ডের সাথে জড়িত পলাতক খুনিদের দেশে ফিরিয়ে এনে রায় কার্যকর এবং জঙ্গিবাদ সন্ত্রাস সাম্প্রদায়িকতার প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ করেছে হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদ মৌলভীবাজার জেলা শাখা।

দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে ৩১ আগষ্ট বধুবার বিকেলে শহরের চৌমোহনা চত্বরে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদ মৌলভীবাজার জেলা শাখার উদ্দ্যোগে আয়োজিত মানববন্ধনে সংগঠনের বিভিন্ন উপজেলা,পৌর ও ইউনিয়ন কমিটির নেতাকর্মিরা অংশ গ্রহন করেন। এ সময় হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদ মৌলভীবাজার জেলা শাখার সভাপতি এড. মাখন লাল দাশের সভাপতিত্বে ও শিব প্রসন্ন ভট্টাচার্য্যের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন
জেলা শাখার প্রেসিডিয়াম সদস্য শুধেন্দু ভট্টাচার্য্য,আশু রঞ্জন দাশ, সাধারন সম্পাদক এড. রাধা পদদেব সজল, শ্যামল দাশ, নকুল চন্দ্র দাশ,অজয় ভট্টাচার্য্য,বিকাশ ভৌমিক,সুজিত দাশ,পার্থ সারথী পাল। এ সময় জেলা আওয়ামীলীগের সহ সভাপতি মো: ফিরোজ সমাবেশে একাত্মতা প্রকাশ করেন।
এ সময় বক্তারা বঙ্গবন্ধুর হত্যাকারী পলাতক খুনীদের দেশে ফিরিয়ে এনে রায় কার্যকর করার দাবী জানান। এছাড়া সন্ত্রাস,জঙ্গিবাদ,সাম্প্রদায়িকতা প্রতিরোধে সবাইকে সচেতন ও ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান বক্তারা।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.