আব্দুর রব॥ বড়লেখা পৌর জাতীয় পার্টির (এরশাদ) ২৩ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন করেছে জেলা জাতীয় পার্টি। জাপা নেতা মীর মুজিবুর রহমানকে আহ্বায়ক, গোলাম কিবরিয়া, তাজ উদ্দিন ও সামছুল ইসলামকে যুগ্ম আহ্বায়ক এবং কামাল আহমদ চৌধুরীকে সদস্য সচিব করে গঠিত কমিটিকে শনিবার অনুমোদন দেন জেলা জাতীয় পার্টির আহ্বায়ক অ্যাডভোকেট মো. মাহবুবুল আলম শামীম ও সদস্য সচিব মো. কামাল হোসেন।
বড়লেখা পৌর জাপার আহ্বায়ক কমিটির সদস্যবৃন্দ হলেন- অবসরপ্রাপ্ত সেনা সদস্য ইউসুফ আহমদ, আব্দুল লতিফ, সিরাজ উদ্দিন, সুহেল আহমদ ভুট্টো, হিফজুর রহমান, ক্বারী জহির আলী, রুহুল আমীন, জাহানারা বেগম, জামাল উদ্দিন, শাহেনা বেগম, ফাতেমা বেগম, আব্দুল মালিক, আব্দুল হাফিজ দোলন, শাহাব উদ্দিন, তারেক আহমদ বাকের, ইসলাম উদ্দিন, সমুজ উদ্দিন ও বাবুল মিয়া।
জেলা জাতীয় পার্টির সদস্য সচিব মো. কামাল হোসেন বড়লেখা পৌর জাতীয় পার্টির আহ্বায়ক কমিটিকে অনুমোদন প্রদানের সত্যতা নিশ্চিত করেন।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.