মাহবুবুর রহমান রাহেল॥ জাতীয় শোক দিবস উপলক্ষে মৌলভীবাজার জেলা স্বেচ্ছাসেবক লীগর উদ্যোগে শোকের বার্তা সংকলনের মোড়ক উন্মোচন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
৩১ আগষ্ট বুধবার বিকেলে মৌলভীবাজার পৌর জনমিলন কেন্দ্রে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা স্বেচ্ছাসেবক লীগর সভাপতি নাজমুল হক এর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মোজান্মেল হক রাব্বির পরিচালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ শাহাব উদ্দিন এমপি। বিশেষ অতিথি ছিলেন মৌলভীবাজার জেলা পরিষদের প্রশাষক বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান,জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক নেছার আহমদ, পৌরসভার মেয়র ফজলুর রহমান।বক্তব্য রাখেন, স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সাংঠনিক সম্পাদক বাবু সুব্রত পুরকায়স্ত,
জেলা আওয়ামীলীগ নেতা এডভোকেট এস.এম আজাদুর রহমান (পি.পি), এডভোকেট রাধা পদ দেব সজল, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক নাহিদ হোসেন,সাবেক মোস্তফাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ মো: র”মেল আহমদ , জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি, অধ্যাপক শাহজাহান মানিক, জুড়ী উপজেলা ভাইস-চেয়ারম্যান কিশোর রায় চৌধুরী মনি, এডভোকেট জিল্লুর রহমান, রাজনগর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক টিপু খাঁন , যুগ্ম আহবায়ক মোহাম্মদ সেলিম, জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুয়েব খাঁন, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাইফুর রহমান রনি প্রমুখ। শোকের বার্তা সংকলনের মোড়ক উন্মোচন ও আলোচনা সভায় জেলা,উপজেলা,থানা ও ইউনিয়নের নেতা কমীরা উপস্থিত ছিলেন।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.