
স্টাফ রিপোর্টার॥ উঠান বৈঠককে কেন্দ্র করে শ্রীমঙ্গল উপজেলার আশীদ্রোন ইউনিয়নের শিববাড়ি এলাকাতে ৯ নং ওয়ার্ডের দুই মেম্বার প্রার্থীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।
৩১ ডিসেম্বর রাতে মেম্বার প্রার্থী জয়নাল ও প্রতিদ্বন্দ্বী প্রার্থী বর্তমান মেম্বার বাদশা মিয়ার কর্মীসমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এতে মেম্বার প্রার্থী জয়নাল ও বাদশাসহ কয়েকজন আহত হয়
মেম্বার প্রার্থী জয়নাল'র সমর্থক আবদুল হক ও রজব আলীকে প্রথমে মৌলভীবাজার ও পরে সিলেট এমএজি উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে। বর্তমান মেম্বার বাদশা মিয়াসহ তাঁর সমর্থক ৩ জন শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছে।
শ্রীমঙ্গল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। উক্ত বিষয়ে আইনি পদক্ষেপ চলমান রয়েছে
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.