সাইফুল ইসলাম॥ শ্রীমঙ্গলে দরিদ্র ও মেধাবী দুই ছাত্রীকে বাই-সাইকেল দিয়েছে ন্যাশনাল ব্যাংক লি: শ্রীমঙ্গল শাখা ।
৩১ আগষ্ট বুধবার বিকেলে ন্যাশনাল ব্যাংক শ্রীমঙ্গল শাখায় আনুষ্ঠানিকভাবে ছাত্রীদের হাতে সাইকেল তুলে দেন ন্যাশনাল ব্যাংক শ্রীমঙ্গল শাখার ব্যবস্থাপক বনমালী রায়।
ন্যাশনাল ব্যাংক শ্রীমঙ্গল শাখার ব্যবস্থাপক বনমালী রায় জানান, ন্যাশনাল ব্যাংক লিমিটেডের সামাজিক দায়বদ্বতা কার্যক্রমের আওতায় বিনামুল্যে এই সাইকেল প্রদান করা হয়।
শ্রীমঙ্গল কলেজ রোডে গাউসিয়া শফিকিয়া মাদ্রাসার ১০ম শ্রেণীর ছাত্রী মমিনা খাতুন এবং ভুনবীর দশরথ উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণীর ছাত্রী মমি বৈদ্যকে এই সাইকেল দেয়া হয়।
তিনি আরো জানান, ন্যাশনাল ব্যাংক তাদের সামাজিক দায়বদ্বতা কার্যক্রমের আওতায় সারাদেশে ১৯১ টি শাখার মাধ্যমে দুইটি করে সর্বমোট ৩৮২ টি বাই-সাইকেল দরিদ্র ও মেধাবী ছাত্রীদের মাঝে বিতরণ করছে।
বাই-সাইকেল প্রদানকালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ন্যাশনাল ব্যাংকের কর্মকর্তা হামিদুল ইসলাম, মেরাজুল আলম,রেদোয়ান হোসেন, নাজির হোসেন, রাশেদ কামাল, সৌমিত্র চ্যাটার্জি, আসাদুজ্জামান,শাহ আলম, লেবুু –আনারস ব্যবসায়ী সাইদুল ইসলাম শাহেদসহ ছাত্রীদের অভিভাবক ও স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.